সর্বশেষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সেমিনার

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ময়মনসিংহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মাদককে ‘না’ বলার আহ্বান জানান অতিথিরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
মাগুরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা, সচেতনতা বৃদ্ধির আহ্বান

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে মাগুরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

‘শুধু গ্রেপ্তার নয়, মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন’: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কেবল আইনি পদক্ষেপ বা গ্রেপ্তার যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

ফরিদপুরে অভিযান চালিয়ে এসকাফ সিরাপসহ নারী আটক

ফরিদপুর শহরের শোভারামপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পারভীন (৩৭) নামে এক নারীকে আটক করেছেন। এ সময় তাঁর বসতবাড়ি থেকে পাঁচ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।